মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৩৫
নামাযের অধ্যায়
(৬) অনুচ্ছেদ: পেশাব-পায়খানার বেগ নিয়ে, খাবার উপস্থিত রেখে ও তন্দ্রা রোধ করে সালাত আদায় করা মাকরূহ
(৮৩১) আবূ উমামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূল (সা)-কে বলতে শুনেছি যে, তোমাদের কেহ যেন পেশাব-পায়খানার বেগ রুদ্ধ রেখে সালাত আদায় না করে এবং অনুমতি ব্যতীত কোন বাড়িতে প্রবেশ না করে। আর ঐ ইমাম যেন লোকদের ইমামতি না করে, যে মুক্তাদিদের ব্যতীত শুধু নিজের জন্য দু'আ নির্দিষ্ট করে।
(ইমাম আহমদ ছাড়া অন্য কেউ উক্ত ভাষায় হাদীসটি বর্ণনা করেন নাই। এ হাদীসের সনদে সফর ইবন নাছির নামক এক রাবী আছেন। তিনি একজন দুর্বল রাবী। তবে ইবন হিব্বান তাকে নির্ভরযোগ্য বলে মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
6 - باب كراهة الصلاة وهو حاقن وبحضرة الطعام وبمدافعة النعاس
(835) عن أبي أمامة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: لا يأت أحدكم الصلاة وهو حاقن (2) ولا يدخل بيتًا إلا بإذن، ولا يؤمن إمام قومًا فيخص نفسه بدعوة دونهم (3).
tahqiqতাহকীক:তাহকীক চলমান