মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৩২
নামাযের অধ্যায়
(৫) অনুচ্ছেদঃ সালাতে চোখ তুলে তাকানো, হাত দ্বারা ইশারা করা, সালাতের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮২৮) তাঁর জাবির ইবন্ সামুরা (রা) থেকে আরও বর্ণিত যে, রাসূল (সা) মসজিদে প্রবেশ করলেন, তখন তাঁরা গোলাকারে, হালকাবদ্ধ অবস্থায় বসা ছিল। রাসুলুল্লাহ (সা) বললেন: তোমাদের কি হলো? আমি তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত দেখছি। আর একবার রাসূল (সা) মসজিদে প্রবেশ করলেন, তখন তারা (সালামের উদ্দেশ্যে) তাঁদের হাত উত্তোলন করছিল। তখন তিনি বললেন, তোমরা ঘোড়ার লেজের মত হাত উঠাচ্ছ কেন?
كتاب الصلاة
5 - باب ما جاء في رفع البصر والإشارة باليد واتخاذ مكان مخصوص للصلاة فيه
(832) وعنه أيضًا أن رسول الله صلى الله عليه وسلم دخل المسجد وهم حلق (1) فقال: ما لي أراكم عزين (2). ودخل رسول الله صلى الله عليه وسلم المسجد وقد رفعوا أيديهم (3) فقال: قد رفعوها كأنها أذناب خيل شمس، اسكنوا في الصلاة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান