মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮২৮
নামাযের অধ্যায়
(৫) অনুচ্ছেদঃ সালাতে চোখ তুলে তাকানো, হাত দ্বারা ইশারা করা, সালাতের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮২৪) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (সা) বলেছেন: ঐ সব লোকদের কি হল, যারা সালাতে আকাশের দিকে চোখ তুলে তাকায়। এ ব্যাপারে তিনি কঠোর বক্তব্য রাখলেন; এমনকি তিনি বললেন: তারা যেন অবশ্যই এ থেকে বিরত থাকে, অন্যথায় অবশ্যই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে।
(মুসলিম ও নাসায়ী)
(মুসলিম ও নাসায়ী)
كتاب الصلاة
5 - باب ما جاء في رفع البصر والإشارة باليد واتخاذ مكان مخصوص للصلاة فيه
(828) عن أنس بن مالك رضي الله عنه أن نبي الله صلى الله عليه وسلم قال: ما بال أقوام يرفعون أبصارهم إلى السماء في صلاتهم، واشتد قوله في ذلك حتى قال: لينتهن عن ذلك أو لتخطفن أبصارهم (1).