মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮২৪
নামাযের অধ্যায়
(৪) অনুচ্ছেদ: সালাতে হাসা-হাসি করা ও এদিক-সেদিক তাকানো প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮২০) আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি নবী করীম (সা)-কে সালাতরত অবস্থায় এদিক সেদিক তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন: (তা হল) শয়তানের ছোবল, শয়তান বান্দার সালাত থেকে কিছু ছোঁ মেরে নিয়ে যায়।
(বুখারী, আবু দাউদ, নাসায়ী)
كتاب الصلاة
4 - باب ما جاء في الضحك والالتفات في الصلاة وتفقيع الأصابع وتشبيكها
(824) عن عائشة رضي الله عنها قالت: سألت النبي صلى الله عليه وسلم عن التلفت في الصلاة فقال: اختلاس (1) يختلسه الشيطان من صلاة العبد.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮২৪ | মুসলিম বাংলা