মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮১৭
নামাযের অধ্যায়
(৩) অনুচ্ছেদ: সালাতে চুল বাঁধা, কংকর নিয়ে খেলা করা ও সিজদার স্থলে ফুঁক দেয়া প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮১৩) মু'আয়কীব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সা)-কে কঙ্কর সরানো সম্পর্কে জিজ্ঞাসা করা হলো: তিনি বললেন: তা যদি তোমার করতেই হয় তবে একবার মাত্র করতে পার। (তাঁর থেকে অন্য সূত্রে বর্ণিত) এক ব্যক্তি সিজদা স্থলের মাটি সমান করছিল তা দেখে রাসূল (সা) বললেন, তোমার যদি তা করতেই হয় তবে একবার মাত্র করবে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
3 - باب ما جاء في عقص الشعر والعبث بالحصى والنفخ في الصلاة
(817) عن معيقيب رضي الله عنه قال: قيل للنبي صلى الله عليه وسلم: المسح في المسجد يعني الحصى. فقال (1): إن كنت لا بد فاعلاً فواحدة. وعنه من طريق ثان (2) أن رسول الله صلى الله عليه وسلم قال في الرجل يسوي التراب حيث يسجد قال: إن كنت فاعلاً فواحدة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান