মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮০৫
নামাযের অধ্যায়
(২) অনুচ্ছেদ: যে সব কারণে সালাত ভঙ্গ হয়
(৮০১) য, আলী ইবন আবী তালিব (রা) মিম্বারের উপর দাঁড়িয়ে বললেন, হে লোক সকল! আমি রাসূলুল্লাহ্ (সা)-কে বলতে শুনেছি যে, অপবিত্রতা ব্যতীত সালাত নষ্ট হয় না। আমি তোমাদের কাছে সে বিষয়ে লজ্জাবোধ করি না। যে বিষয় স্বয়ং রাসূলুল্লাহ (সা) লজ্জাবোধ করেন নি। তারপর বললেন, হাদস বা অপবিত্রতার অর্থ হল শব্দ ছাড়া বায়ু নির্গত হওয়া অথবা শব্দসহ বায়ু নির্গত হওয়া।
(ইমাম হাইছামী এবং তবারানী হাদীসটি বর্ণনা করেন। এ হাদীসের সনদে হিব্বান ইবন আলী নামক এক রাবী আছেন, হাফিয ইবন হাজর বলেন, তিনি দুর্বল।)
(ইমাম হাইছামী এবং তবারানী হাদীসটি বর্ণনা করেন। এ হাদীসের সনদে হিব্বান ইবন আলী নামক এক রাবী আছেন, হাফিয ইবন হাজর বলেন, তিনি দুর্বল।)
كتاب الصلاة
2 - باب ما يقطع الصلاة
(805) ز عن حصين المزني قال: قال علي بن أبي طالب رضي الله عنه على المنبر: أيها الناس، إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: لا يقطع الصلاة إلا الحدث، لا أستحييكم (1) مما لا يستحيي منه رسول الله صلى الله عليه وسلم. قال: والحدث أن يفسو أو يضرط.