মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৯২
নামাযের অধ্যায়
(৩) অনুচ্ছেদঃ সালাত শেষে যিকির করা (আল্লাহর নিকটে) পানাহ চাওয়া, দু'আ করা এবং কিছু সূরা তিলাওয়াত করা প্রসঙ্গে
(৭৮৮) আলী (রা) থেকে বর্ণিত, (তিনি বলেন) রাসূল (সা) বিতর সালাত শেষে এ দু'আটি করতেন।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سُخْطِكَ، وَأَعُوذُ بِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ، لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِك .
(অর্থাৎ হে আল্লাহ! আমি আশ্রয় চাই, তোমার সন্তুষ্টির মাধ্যমে তোমার ক্রোধ হতে, তোমার ক্ষমার মাধ্যমে তোমার শাস্তি হতে, আর শুধু তোমার কাছেই আশ্রয় চাই। তোমার প্রশংসা শেষ করা যায় না; তুমি সেই প্রশংসার যোগ্য যে প্রশংসা তুমি নিজে নিজের জন্য করেছে)
(বাইহাকী, হাকিম, ইবন হাব্বান, আবু দাউদ, নাসায়ী, তিরমিযী, ইবন মাজাহ। হাদীসটি মুসলিম ইত্যাদি আয়েশা (রা) থেকে বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
3 - باب جامع الأذكار وتعوذات وأدعية وقراءة بعض سور عقب الصلوات
(792) - عن علي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يقول في آخر وتره. اللهم إني أعوذ برضاك من سخطك، وأعوذ بمعافاتك من عقوبتك (1)، وأعوذ بك منك (2)، لا أحصي ثناء عليك (3)، أنت كما أثنيت على نفسك.
tahqiqতাহকীক:তাহকীক চলমান