মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৮৭
নামাযের অধ্যায়
(২) অনুচ্ছেদ: সালাতের পরে তাসবীহ, তাহমীদ, তাকবীর ও ইস্তেগফার পাঠ করা প্রসঙ্গে অবতীর্ণ হাদীসসমূহ
(৭৮৩) আব্দুল্লাহ্ ইবন আমার ইবনুল 'আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, যে ব্যক্তি দু'টি অভ্যাসে নিয়মিত অভ্যস্থ হবে সে ব্যক্তিকে ঐ অভ্যাস দু'টি জান্নাতে প্রবেশ করাবে। অভ্যাস দু'টি খুব সহজ, যারা এর উপর আমল করে তাদের সংখ্যা খুব কম। তখন উপস্থিত সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! সে দু'টি কি? উত্তরে রাসূল (সা) বললেন: তা হলো প্রতি ফরয সালাতের পর দশ বার দশ বার করে "আল হামদু লিল্লাহ" "আল্লাহু আকবার" এবং "সুবহানাল্লাহ" পড়া। আর যখন তুমি শয্যায় যাবে। অর্থাৎ ঘুমাতে যাবে (তখন) একশত বার "সুবহানাল্লাহ" "আল হামদুলিল্লাহ" এবং" আল্লাহু আকবার" পড়বে। সুতরাং পরিসংখ্যানে মুখে দুই শত পঞ্চাশ বার পড়া হবে, কিন্তু মিযানের পাল্লায় দু'হাজার পাঁচ শতবার গণনা হবে। তোমাদের মধ্যে কে আছে এমন যে, দিবা-রাত্রি দু'হাজার পাঁচশতটি পাপ কাজ করে? তখন উপস্থিত সাহাবাগণ বললেন, কিভাবে এর আমলকারীর সংখ্যা কম হয়? (অর্থাৎ উপস্থিত সাহাবাগণ খুব বিস্মিত হয়ে) রাসূল (সা)-এর নিকট জানতে চাইলেন। যখন এতে প্রচুর সওয়াব তাহলে তো এর আমলকারীদের সংখ্যা বেশী হওয়া উচিত অথচ আমলকারীদের সংখ্যা এত কম হয় কিভাবে? উত্তরে রাসূল (সা) বললেন, সালাতের মধ্যে তোমাদের প্রত্যেকের কাছে শয়তান আসে, অতঃপর এটা সেটা প্রয়োজনের কথা স্মরণ করিয়ে দেয়, ফলে সে আর এই তাসবীহ পড়ে না। অনুরূপভাবে ঘুমাবার সময় আসে এবং তাকে ঘুম পাড়িয়ে দেয়। ফলে সে আর তাসবীহ পড়ে না। রাবী বলেন, আমি রাসূল (সা)-কে দেখেছি যে, তিনি এ হাদীস বর্ণনা করার সময় তাঁর হাত দ্বারা এ তাসবীহগুলো গণনা করেছেন।
كتاب الصلاة
2 - باب ما جاء في التسبيح والتحميد والتكبير والاستغفار عقب الصلوات
(787) عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: خلتان (2) من حافظ عليهما أدخلتاه الجنة، وهما يسير (3)، ومن يعمل بهما قليل. قالوا: وما هما يا رسول الله؟ قال: أن تحمد الله وتكبره وتسبحه في دبر كل صلاة مكتوبة عشرًا عشرًا (4)، وإذا أتيت إلى مضجعك تسبح الله وتكبره وتحمده مائة مرة. فتلك خمسون ومائتان باللسان وألفان وخمسمائة في الميزان، فأيكم يعمل في اليوم والليلة ألفين وخمسمائة سيئة؟ قالوا: كيف مَن يعمل بها قليل؟ (1) قال: يجيء أحدكم الشيطان في صلاته فيذكره حاجة كذا وكذا فلا يقولها (2) ويأتيه عند منامه فينومه فلا يقولها: قال: ورأيت رسول الله صلى الله عليه وسلم يعقدهن بيده (3).