মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৬৫
নামাযের অধ্যায়
৩. পরিচ্ছেদঃ সালাতে সালাম ফরয হওয়া এবং এক সালাম যথেষ্ট হওয়া প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ
(৭৬১) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর রাত্রের (নফল) সালাতের বর্ণনায় বলেন যে, তিনি (সালাতে) বসে তাশাহহুদ পড়তেন এবং দু'আ করতেন। তারপর একবার আস্সালামু আলাইকুম বলে এমন উচ্চ আওয়াযে সালাম ফিরাতেন যে, তার দ্বারা আামদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলতেন।
(নাসায়ী, ইবন্ হিব্বান। আবুল আব্বাস সিরাজ তাঁর মুসনাদে বলেন এ হাদীসটির সনদ মুসলিমের শর্তে উপনীত।)
(নাসায়ী, ইবন্ হিব্বান। আবুল আব্বাস সিরাজ তাঁর মুসনাদে বলেন এ হাদীসটির সনদ মুসলিমের শর্তে উপনীত।)
كتاب الصلاة
3 - باب ما جاء في كون السلام فريضة والاجتزاء بتسليمة واحدة
(765) - عن عائشة رضي الله عنها في صفة صلاة رسول الله صلى الله عليه وسلم بالليل قالت: ثم يجلس فيتشهد ويدعو ثم يسلم تسليمة واحدة، السلام عليكم، يرفع بها صوته يوقظنا