মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৪৬
নামাযের অধ্যায়
(৪) পরিচ্ছেদ: নবী করীম (সা)-এর উপর দরূদ পাঠ করার পর (বিতাড়িত শয়তান থেকে) পানাহ চাওয়া এবং (আল্লাহর নিকট) দু'আ করা প্রসঙ্গে
(৭৪২) মিহজান ইবন আদরা' (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা) (একদিন) মসজিদে প্রবেশ করেই দেখলেন যে, এক ব্যক্তি তাশাহহুদ পড়ে সালাত শেষ করার সময় বলছেন-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا أَللَّه الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ،
মিজান ইবন্ আদরা' (রা) বলেন, তখন রাসূলুল্লাহ (সা) বললেন, তাঁকে ক্ষমা করে দেয়া হয়েছে, তাঁকে ক্ষমা করে দেয়া হয়েছে, তাঁকে ক্ষমা করে দেয়া হয়েছে, তিন বার।
(আবু দাউদ, নাসায়ী, ইবন খোযাইমাহ। হাদীসটির সনদ উত্তম।)

كتاب الصلاة
4 - باب التعوذ والدعاء بعد الصلاة على النبي صلى الله عليه وسلم
(746) - عن محجن بن الأدرع رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم دخل المسجد، فإذا هو برجل قد قضى صلاته (2) وهو يتشهد وهو يقول: اللهم إني أسألك يا الله الواحد الأحد (3) الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوًا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم. قال: فقال نبي الله صلى الله عليه وسلم: قد غُفر له، قد غفر له، قد غفر له. ثلاث مرات.