মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৪৪
নামাযের অধ্যায়
(৪) পরিচ্ছেদ: নবী করীম (সা)-এর উপর দরূদ পাঠ করার পর (বিতাড়িত শয়তান থেকে) পানাহ চাওয়া এবং (আল্লাহর নিকট) দু'আ করা প্রসঙ্গে
(৭৪০) উরওয়াহ্ ইবন্ যুবায়র থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (সা)-এর স্ত্রী আয়েশা (রা) তাঁকে জানিয়েছেন যে, রাসূলুল্লাহ (সা) সালাতে (এই দু'আ) পড়তেন-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ
(হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি কবরের শাস্তি থেকে ও আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি মসীহ দাজ্জালের ফিতনা থেকে এবং আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি জীবনের ফিতনা ও মৃত্যুর ফিতনা থেকে, হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি গুনাহ থেকে ও ঋণগ্রস্ততা থেকে।)
তখন তাঁকে কেউ বললেন, আপনি প্রায়ই ঋণগ্রস্ততা থেকে পানাহ চেয়ে থাকেন কেন? তিনি বললেন, কোন লোক যখন ঋণগ্রস্ত হয়ে পড়ে তখন সে কথা বলতে মিথ্যা বলে এবং ওয়াদা করে তা ভঙ্গ করে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)

كتاب الصلاة
4 - باب التعوذ والدعاء بعد الصلاة على النبي صلى الله عليه وسلم
(744) - عن عروة بن الزبير أن عائشة زوج النبي صلى الله عليه وسلم أخبرته أن النبي صلى الله عليه وسلم كان يدعو في الصلاة (3): اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا وفتنة الممات، اللهم إني أعوذ بك من المأثم (4) والمغرم. قالت: فقال له قائل (5): ما أكثر ما تستعيذ من المغرم يا رسول الله. فقال: إن الرجل إذا غرم حدث فكذب ووعد فأخلف.