মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪৫
নামাযের অধ্যায়
(৪) পরিচ্ছেদ: আযানের প্রচলন, আব্দুল্লাহ ইবন যায়েদের স্বপ্ন এবং ফজরের নামাযে ইকামতের বিধান
(২৪৫) মু'আয ইবন জাবাল (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আনসারদের এক ব্যক্তি রাসূল (ﷺ)-এর নিকট এসে বলল, আমি আধো আধো ঘুমে এক ব্যক্তিকে দেখলাম, দেখলাম সে আকাশ থেকে দু'টি সবুজ চাদর পরিহিত অবস্থায় মদীনার এক বাগানের পাশে অবতরণ করেন, অতঃপর আযানের শব্দগুলো সে দু'দু'বার করে উচ্চারণ করেন। তারপর বসে পড়েন। অতঃপর পুনরায় একামাতের শব্দগুলো দু'দু'বার করে উচ্চারণ করেন। রাসূল (ﷺ) বলেন, তুমি যা দেখেছ সেটা উত্তম। বেলালকে তা শিখিয়ে দাও। তখন উমর (রা) বলেন, আমিও অনুরূপ স্বপ্ন দেখেছি। কিন্তু সে আমার পূর্বে এসে বলেছে।
(সুনানে দারাকুতনী। সুনানে বায়হাকী, বায়হাকীর সনদ উত্তম।)
كتاب الصلاة
(4) باب بدء الأذان ورؤيا عبد الله بن زيد وسبب مشروعية التثويب في الفجر
(245) عن معاذ بن جبل رضي الله عنه قال جاء رجل من الأنصار إلى رسول الله صلى الله عليه وسلم فقال إني رأيت في النوم كأني مستيقظ أرى رجلا نزل من السماء عليه بردان أخضران نزل على جذم (1) حائط من المدينة فأذن مثنى مثنى ثم جلس، فقال نعم ما رأيت، علمها بلالا، قال عمر قد رأيت مثل ذلك ولكنه سبقني.
tahqiqতাহকীক:তাহকীক চলমান