আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৬৫
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কোন মানুষের নিজের প্রতি, সন্তানের প্রতি, সেবক-পরিচারক ও সম্পদের প্রতি বদ-দু'আ করার
ব্যাপারে সতর্কবাণী
২৫৬৫. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা নিজেদের প্রতি বদ-দু'আ করো না, তোমাদের সন্তানদের প্রতি বদ-দু'আ করো না, তোমাদের চাকর-নফরদের প্রতি বদ-দু'আ করো না এবং তোমাদের ধন-সম্পদের প্রতি বদ-দু'আ করো না। এমন যেন না হয় যে, দু'আ কবুলের মুহূর্তে আল্লাহর নিকট কিছু বলে ফেলবে আর তিনি কবুল করে ফেলবেন।
(হাদীসটি মুসলিম, আবু দাউদ ও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। অন্যান্য মুহাদ্দিসগণও এটি বর্ণনা করেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْهِيب من دُعَاء الْإِنْسَان على نَفسه وَولده وخادمه وَمَاله
2565 - عَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تدعوا على أَنفسكُم وَلَا تدعوا على أَوْلَادكُم وَلَا تدعوا على خدمكم وَلَا تدعوا على أَمْوَالكُم لَا توافقوا من الله سَاعَة يسْأَل فِيهَا عَطاء فيستجيب لكم
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَغَيرهم
tahqiqতাহকীক: