আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১৬৮
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদ
২১৬৮. ইমাম মালিক, বুখারী ও তিরমিযী এ হাদীসটি বর্ণনা করেছেন, তাঁদের বর্ণিত শব্দমালা এবং মুসলিমের একটি হাদীসের বর্ণনা হলোঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পাঁচ ধরনের ব্যক্তি শহীদ। প্লেগ রোগে মৃত ব্যাক্তি, উদরাময়ে মৃত ব্যক্তি, পানিতে ডুবে মৃত ব্যক্তি, প্রাচীর ধ্বসে মৃত ব্যক্তি এবং আল্লাহর পথের জিহাদে নিহত বাক্তি শহীদ।
كتاب الْجِهَاد
فصل
2168 - ورواه مالك والبخاري والترمذى ولفظهما وهو رواية لمسلم ايضا في حديث: أن رسول الله ﷺ قال: الشهداء خمسة: المطعون والمبطون، والغريق، وصاحب الهدم والشهيد في سبيل الله
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের প্রতি চিন্তা করলে জানা যায় যে, যেসব ব্যক্তির মৃত্যু যে কোন আকস্মিক দুর্ঘটনায় কিংবা কোন ভয়ানক ও দয়া উদ্রেককারী রোগে হয়ে থাকে, তাদের সবাইকে আল্লাহ্ তা'আলা স্বীয় বিশেষ দয়া ও করুণায় এক শ্রেণীর শাহাদতের পুরস্কার দান করবেন।
উল্লেখ্য, এভাবে মৃত্যুবরণকারীদের জন্য এতে বিরাট সুসংবাদ এবং তাদের সংশ্লিষ্ট ও উত্তরসুরীদের জন্য সান্ত্বনার বিরাট উপকরণ রয়েছে। আল্লাহ্ তা'আলা আমাদেরকে বিশ্বাসের সৌভাগ্যদান করুন। আমাদের এ যুগে বাস ইত্যাদি কিংবা রেল ও বিমানের দুর্ঘটনায়, এরূপে হৃৎপিন্ডের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে আল্লাহর বান্দাদের জীবন প্রদীপ নির্বাপিত হয়, আল্লাহ্ তা'আলার দয়ার ওপর পূর্ণ আশা রয়েছে যে, তাদের সাথেও আল্লাহ্ তা'আলার রহমতের আচরণ তাই হবে। নিঃসন্দেহে তাঁর রহমত সীমাহীন ও প্রশস্ত।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)