আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৮০৭
অধ্যায়ঃ নামাজ
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াতের প্রতি ভীতি প্রদর্শন
৮০৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমাদের কেউ যদি জানত যে, সালাতরত তার ভাই, যিনি তার রবের সাথে নীরবে বাক্যালাপ করছেন, তার সামনে দিয়ে আড়াআড়ি যাতায়াতে কি পাপ রয়েছে; তা হলে সে তার সামনে দিয়ে যাতায়াত করার চেয়ে একশ বছর দাঁড়িয়ে থাকা অধিক পসন্দ করত।
(ইবন মাজাহ সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। শব্দমালা ইবন হিব্বানের।)
(ইবন মাজাহ সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। শব্দমালা ইবন হিব্বানের।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من الْمُرُور بَين يَدي الْمُصَلِّي
807 - وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لو يعلم أحدكم ماله في أن يمشى بين يدى أخيه معترضا وهو يناجى ربه لكان أن يقف في ذلك المقام مائة عام أحب إليه من الخطوة التى خطاها. رواه ابن ماجه بإسناد صحيح، وابن خزيمة، وابن حبان في صحيحيهما، واللفظ لابن حبان.