আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৭৯৩
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
জান্নাতীদের জান্নাতে ও জাহান্নামীগণের জাহান্নামে চিরকাল থাকার বর্ণনা এবং মৃত্যুকে যবাই করা সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ
৫৭৯৩. হযরত আবু সাঈদ খুদরী ও আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করবে, তখন একজন নকী ডেকে বলবে, নিশ্চয় তোমরা সুস্থ থাকবে, কখনও অসুস্থ হবে না। তোমরা জীবিত থাকবে, কখনও মৃত্যুমুখে পতিত হবেনা। তোমরা চিরযুবক থাকবে, কখনও জরাগ্রস্ত হবে না। তোমরা সৌভাগ্যবান থাকবে, কখনও ভাগ্যবিড়ম্বিত হবে না। এটাই আল্লাহ্ তা'আলার বাণীর অর্থঃ وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ বলা হবে, তোমরা যে সব আমল করতে, তারই জন্য তোমাদেরকে এ জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে" (৭ঃ ৪৩)।
(মুসলিম ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي خُلُود أهل الْجنَّة فِيهَا وَأهل النَّار فِيهَا وَمَا جَاءَ فِي ذبح الْمَوْت
5793- وَعَن أبي سعيد الْخُدْرِيّ وَأبي هُرَيْرَة رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا دخل أهل الْجنَّة الْجنَّة يُنَادي مُنَاد إِن لكم أَن تصحوا فَلَا تسقموا أبدا وَإِن لكم أَن تحيوا فَلَا تَمُوتُوا أبدا وَإِن لكم أَن تشبوا فَلَا تهرموا أبدا وَإِن لكم أَن تنعموا فَلَا تبأسوا أبدا وَذَلِكَ قَول الله عز وَجل ونودوا أَن تلكم الْجنَّة أورثتموها بِمَا كُنْتُم تَعْمَلُونَ الْأَعْرَاف 34

رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

জান্নাত শুধু শান্তি-সুখের আবাস। তাই সেখানে কোন কষ্ট ও কষ্টকর অবস্থার অস্তিত্বই থাকবে না। সেখানে না থাকবে অসুস্থতা, না আসবে মৃত্যু। আর না থাকবে বার্ধক্য আর না অন্য কোন প্রকার কষ্ট ও অভাব। জান্নাতবাসীরা যখন জান্নাতে পৌঁছবে, তখন শুরুতেই তাদেরকে আল্লাহর পক্ষ থেকে চিরস্থায়ী জীবন ও চিরসুখের এ সুসংবাদ শুনিয়ে দিয়ে আশ্বস্ত করে দেয়া হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান