আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৭৩০
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের পোষাক পরিচ্ছেদের বর্ণনা
৫৭৩০. হযরত আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, প্রথম দল, যারা জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের আলোর মত। দ্বিতীয় দলটির চেহারা হবে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারকার আলোর মত। তাদের প্রত্যেকের জন্য রয়েছে দু'জন আয়তলোচনা স্ত্রী। প্রতিটি স্ত্রীর গায়ে থাকবে সত্তরটি পোষাক। তাদের মাংস ও পোষাকসমূহের উপর থেকে এভাবে তাদের পায়ের গোছার মগজ দেখা যাবে, যেমন সাদা কাঁচের পাত্রে লাল শরাব দেখা যায়।
(তাবারানী সহীহ সনদে এবং বায়হাকী হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন। বুখারী ও মুসলিম সংকলিত, আবূ হুরায়রা (রা)-এর রিওয়ায়েতটি এরূপই পূর্বে উল্লিখিত হয়েছে।)
(তাবারানী সহীহ সনদে এবং বায়হাকী হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন। বুখারী ও মুসলিম সংকলিত, আবূ হুরায়রা (রা)-এর রিওয়ায়েতটি এরূপই পূর্বে উল্লিখিত হয়েছে।)
كتاب صفة الجنة والنار
فصل فِي ثِيَابهمْ وحللهم
5730- وَعَن عبد الله يَعْنِي ابْن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أول زمرة يدْخلُونَ الْجنَّة كَأَن وُجُوههم ضوء الْقَمَر لَيْلَة الْبَدْر والزمرة الثَّانِيَة على لون أحسن كَوْكَب دري فِي السَّمَاء لكل وَاحِد مِنْهُم زوجتان من الْحور الْعين على كل زَوْجَة سَبْعُونَ حلَّة
يرى مخ سوقهما من وَرَاء لحومهما وحللهما كَمَا يرى الشَّرَاب الْأَحْمَر فِي الزجاجة الْبَيْضَاء
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد صَحِيح وَالْبَيْهَقِيّ بِإِسْنَاد حسن وَتقدم حَدِيث أبي هُرَيْرَة الْمُتَّفق عَلَيْهِ بِنَحْوِهِ