আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৭১৬
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের পানাহারে ইত্যাদির বর্ণনা
৫৭১৬. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় জান্নাতের অধিবাসী এক ব্যক্তি জান্নাতের পানীয় থেকে পান করতে আগ্রহ করবে, তখন পানপাত্র চলে আসবে এবং তার হাতের মধ্যে এসে পড়বে।
তারপর সে পান করবে। এরপর পানপাত্রটি স্বস্থানে ফিরে যাবে।
(ইবন আবিদ-দুনিয়া উৎকৃষ্ট সনদে মাওকুফরূপে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أكل أهل الْجنَّة وشربهم وَغير ذَلِك
5716- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ إِن الرجل من أهل الْجنَّة ليشتهي الشَّرَاب من شراب الْجنَّة فَيَجِيء الإبريق فَيَقَع فِي يَده فيشرب ثمَّ يعود إِلَى مَكَانَهُ

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান