আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৭১৩
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতের বৃক্ষরাজি ও ফলমূলের বর্ণনা
৫৭১৩. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জান্নাতের খর্জুর বৃক্ষের ডালগুলো সবুজ পান্নার, তার খোরৈর গোড়ার ভাগ লাল সোনার এবং তার খোল হবে জান্নাতীদের পরিধেয়। তা থেকেই তৈরী হবে তাদের ছোট ছোট লেবাস পোষাক। তার পল হবে মটকাও ডোলের মত এবং দুধের চেয়ে অধিক সাদা, মধুর চেয়ে অধিক মিষ্ট ও মাখনের চেয়ে অধিক নরম। তার কোন বীচি থাকবে না।
(ইবন আবিদ-দুনিয়া উৎকৃষ্ট সনদে মাওকুফরূপে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, এ হাদীস মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب صفة الجنة والنار
فصل فِي شجر الْجنَّة وثمارها
5713- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ نخل الْجنَّة جذوعها من زمرد خضر وكربها ذهب أَحْمَر وسعفها كسْوَة لأهل الْجنَّة مِنْهَا مقطعاتهم وحللهم وَثَمَرهَا أَمْثَال القلال والدلاء أَشد بَيَاضًا من اللَّبن وَأحلى من الْعَسَل وألين من الزّبد لَيْسَ فِيهَا عجم

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا بِإِسْنَاد جيد وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم

হাদীসের তাখরীজ (সূত্র):

الكرب بِفَتْح الْكَاف وَالرَّاء بعدهمَا بَاء مُوَحدَة هُوَ أصُول السعف الْغِلَاظ العراض
tahqiqতাহকীক:তাহকীক চলমান