আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৭১০
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতের বৃক্ষরাজি ও ফলমূলের বর্ণনা
৫৭১০. হযরত জারীর ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা 'সিফাহ' নামক স্থানে উপনীত হলাম। দেখি, একটি লোক একটি বৃক্ষের নিচে নিদ্রিত, সূর্যের তাপ তার উপর পড়ার উপক্রম হয়েছে। তিনি বলেন, আমি গোলামকে বললাম, এই চামড়ার টুকরাটি নিয়ে যাও এবং তাকে ছায়া কর। তিনি বলেন, সুতরাং সে গিয়ে তাকে ছায়া করল। যখন লোকটি জাগ্রত হল, তখন দেখি, তিনি সালমান (রা)। আমি তাঁর কাছে এসে তাঁকে সালাম করলাম। তিনি বললেন, হে জারীর। আল্লাহ্ তা'আলার জন্য বিনয় অবলম্বন কর। কেননা, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। হে জারীর! তুমি কি জান, কিয়ামতের দিন কিসের অন্ধকার হবে? আমি বললাম, আমি জানি না। তিনি বললেন, মানুষের পারস্পরিক যুলুম। এরপর তিনি ছোট্ট একটি কাষ্ঠখণ্ড নিলেন। আমি কাষ্ঠখণ্ডটি তাঁর দুই আঙ্গুলের ফাঁকে দেখতে পারছিলাম না। তখন তিনি বললেন, হে জারীর! যদি তুমি জান্নাতে এরূপ ছোট্ট একটি কাষ্ঠখণ্ডও খোঁজ কর, তবে তুমি তা পাবে না। আমি বললাম, হে আবূ আব্দুল্লাহ্! তবে খেজুর বৃক্ষ ও অন্যান্য বৃক্ষ কোথায় থাকবে? তিনি বললেন, তার গোড়া হবে মুক্তা ও সোনা এবং তার উপরিভাগ হবে ফল।
(বায়হাকী হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।
كتاب صفة الجنة والنار
فصل فِي شجر الْجنَّة وثمارها
5710- وَعَن جرير بن عبد الله رَضِي الله عَنهُ قَالَ نزلنَا الصفاح فَإِذا رجل نَائِم تَحت شَجَرَة قد كَادَت الشَّمْس تبلغه قَالَ فَقلت للغلام انْطلق بِهَذَا النطع فأظله قَالَ فَانْطَلق فأظله فَلَمَّا اسْتَيْقَظَ فَإِذا هُوَ سلمَان رَضِي الله عَنهُ فَأَتَيْته أسلم عَلَيْهِ فَقَالَ يَا جرير تواضع لله فَإِنَّهُ من تواضع لله فِي الدُّنْيَا رَفعه الله يَوْم الْقِيَامَة يَا جرير هَل تَدْرِي مَا الظُّلُمَات يَوْم الْقِيَامَة قلت لَا أَدْرِي قَالَ ظلم النَّاس بَينهم ثمَّ أَخذ عويدا لَا أكاد أرَاهُ بَين أصبعيه فَقَالَ يَا جرير لَو طلبت فِي الْجنَّة مثل هَذَا لم تَجدهُ قلت يَا أَبَا عبد الله فَأَيْنَ النّخل وَالشَّجر قَالَ أُصُولهَا اللُّؤْلُؤ وَالذَّهَب وَأَعلاهُ التَّمْر

رَوَاهُ الْبَيْهَقِيّ بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান