আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৭০৫
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতের বৃক্ষরাজি ও ফলমূলের বর্ণনা
৫৭০৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন পুরস্কার প্রস্তুত রেখেছি, যা কোন চক্ষু দেখে নি, কোন কান শ্রবণ করে নি এবং কোন মানুষের অন্তরে তার কল্পনা জাগেনি। যদি তোমরা চাও, পড় : وَظِلٍّ مَمْدُودٍ আর সুবিস্তৃত ছায়া" (৫৬ঃ ৩০)। জান্নাতের একটি চাবুকের জায়গা দুনিয়া ও দুনিয়ার সবকিছু থেকে উত্তম। যদি তোমরা চাও, পড়: فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে, সে সফলকাম হয়ে গেছে"। (৩ঃ ১৮৫)
(তিরমিযী, নাসাঈ ও ইবন মাজা (র) হাদীসটি বর্ণনা করেছেন এবং বুখারী ও মুসলিম হাদীসটি একাংশ বর্ণনা করেছেন।
كتاب صفة الجنة والنار
فصل فِي شجر الْجنَّة وثمارها
5705- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الله أَعدَدْت لعبادي الصَّالِحين مَا لَا عين رَأَتْ وَلَا أذن سَمِعت وَلَا خطر على قلب بشر اقرؤوا إِن شِئْتُم وظل مَمْدُود الْوَاقِعَة 03 وَمَوْضِع سَوط من الْجنَّة خير من الدُّنْيَا وَمَا فِيهَا واقرؤوا إِن شِئْتُم فَمن زحزح عَن النَّار وَأدْخل الْجنَّة فقد فَازَ آل عمرَان 581

رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وروى البُخَارِيّ وَمُسلم بعضه

হাদীসের ব্যাখ্যা:

প্রাচীনকালে আরব ব্যবসায়ীগণ ও পর্যটকগণ রাস্তার মধ্যে বিশ্রামের স্থানে নিজেদের চাবুক ফেলে নিজের জন্য স্থান নির্ধারণ করতো। যে স্থানে চাবুক নিক্ষেপ করা হত সে স্থান চাবুক নিক্ষেপকারীর বা চাবুকের মালিকের গণ্য হত; অন্যান্য সাথী তা দখল করার চেষ্টা করত না। হাদীসে 'চাবুকের স্থানে'র দ্বারা এমন ক্ষুদ্রতম স্থানকে বুঝান হয়েছে যা মুসাফির ব্যক্তির খিমা বা বিছানার জন্য প্রয়োজন হয়ে থাকে। আল্লাহর রাসূল এ ধরনের উদাহরণের দ্বারা একথা বুঝাতে চেয়েছেন যে, জান্নাতের মধ্যে কোন ব্যক্তি যদি চাবুক রাখার স্থানও হাসিল করে তা দুনিয়া ও তার যাবতীয় বস্তু থেকে উত্তম মনে হবে। বেহেশতের সামান্যতম স্থানও যদি দুনিয়া ও তার যাবতীয় বস্তু থেকে উত্তম হয় তাহলে জান্নাতের বিরাট বালাখানা ও বাগিচা যে কেমন অতুলনীয় হবে তা সহজে অনুমেয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান