আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬৯৮
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জান্নাতের নহরসমূহের বর্ণনা
৫৬৯৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হয়ত তোমরা ধারণা কর যে, জান্নাতের নহরগুলো ভূমিতে খালস্বরূপ হবে। আল্লাহর কসম, তা নয়। নিশ্চয় সেগুলো ভূপৃষ্ঠের উপর প্রবাহিত হবে। তার তীর হবে মুক্তা এবং অপরটি হবে চুনি। তার কাঁদামাটি হবে মেশকে আযফার। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, আযফার কি? তিনি বললেন, যাতে কোন মিশ্রণ নেই।
(ইব্‌ন আবুদ-দুনিয়া মাওকূফরূপে এবং অন্যেরা মারফু'রূপে হাদীসটি বর্ণনা করেছেন। তবে মাওকূফ সূত্রটি
সঠিক হওয়ার সম্ভাবনা বেশী।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَنهَار الْجنَّة
5698- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ لَعَلَّكُمْ تظنون أَن أَنهَار الْجنَّة أخدُود فِي الأَرْض لَا وَالله إِنَّهَا لسائحة على وَجه الأَرْض إِحْدَى حافتيها اللُّؤْلُؤ وَالْأُخْرَى الْيَاقُوت وطينه الْمسك الأذفر قَالَ قلت مَا الأذفر قَالَ الَّذِي لَا خلط لَهُ

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا وَرَوَاهُ غَيره مَرْفُوعا وَالْمَوْقُوف أشبه بِالصَّوَابِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান