আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬৮২
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জান্নাতের প্রাসাদ, মাটি, কংকর ইত্যাদির বর্ণনা
৫৬৮২. হযরত আবু সাঈদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্ তা'আলা জান্নাত সৃষ্টি করেছেন। তার একটি ইট সোনার ও একটি ইট রূপার। তার মসলা হচ্ছে মেশক। তিনি জান্নাতকে বললেন, তুমি কথা বল হে! সে বলল, মু'মিনগণ সফলকাম হয়েছে। ফিরিশতাগণ বললেন, হে রাজা-বাদশাদের অধিষ্ঠান স্থল। তোমাকে অভিনন্দন।
(তাবারানী ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা বাযযার বর্ণিত। তিনি হাদীসটি মারফু ও মাওকুফ উভয়ভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাদের জানা মতে, হাদীসটি কেবল আদী ইবন ফযলই জাবীরী, আবু নাফ্রা সূত্রে আবু সাঈদ (রা) থেকে মারফু সূত্রে বর্ণনা করেছেন। আদী ইব্ন ফযল হাফিয নন। তিনি বসরার একজন আলিম।
[হাফিয (র) বলেনঃ], ওয়াহাব ইবন খালিদ জাবীরী তিনি আবু নাযরা আবু সাঈদ (রা) সূত্রে হাদীসটি মারফু'রূপে বর্ণনার ক্ষেত্রে আদী ইবন ফযলের অনুসরণ করেছেন। তাঁর বর্ণিত রিওয়ায়েতের ভাষা হচ্ছেঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহ তা'আলা জান্নাতকে প্রাচীর বেষ্টিত করেছেন। তার একটি ইট সোনার ও একটি ইট রূপার। এরপর সেখানে নহর তৈরি করেছেন এবং বৃক্ষ রোপন করেছেন। যখন ফিরিশতাগণ তার সৌন্দর্যের প্রতি তাকাল, তখন তারা বলল, হে রাজা-বাদশাহদের অধিষ্ঠানস্থল। তোমাকে অভিনন্দন।
বায়হাকী (র) প্রমুখ হাদীসটি সংকলন করেছেন। তবে তিনি রিওয়ায়েতটি মাওকুফ রেখেছেন। এটাই অধিক বিশুদ্ধ ও প্রসিদ্ধ।)

كتاب صفة الجنة والنار
فصل فِي بِنَاء الْجنَّة وترابها وحصبائها وَغير ذَلِك
5682- وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ قَالَ خلق الله تبَارك وَتَعَالَى الْجنَّة لبنة من ذهب ولبنة من فضَّة وملاطها الْمسك وَقَالَ لَهَا تكلمي فَقَالَت قد أَفْلح الْمُؤْمِنُونَ فَقَالَت الْمَلَائِكَة طُوبَى لَك منزل الْمُلُوك
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَزَّار وَاللَّفْظ لَهُ مَرْفُوعا وموقوفا وَقَالَ لَا نعلم أحدا رَفعه إِلَّا عدي بن الْفضل يَعْنِي عَن الْجريرِي عَن أبي نَضرة عَنهُ وعدي بن الْفضل لَيْسَ بِالْحَافِظِ وَهُوَ شيخ بَصرِي انْتهى
قَالَ الْحَافِظ قد تَابع عدي بن الْفضل على رَفعه وهب بن خَالِد عَن الْجريرِي عَن أبي نَضرة عَن أبي سعيد وَلَفظه قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله عز وَجل أحَاط حَائِط الْجنَّة لبنة من ذهب ولبنة من فضَّة ثمَّ شقق فِيهَا الْأَنْهَار وغرس فِيهَا الْأَشْجَار فَلَمَّا نظرت الْمَلَائِكَة إِلَى حسنها قَالَت طُوبَى لَك منَازِل الْمُلُوك
أخرجه الْبَيْهَقِيّ وَغَيره وَلَكِن وَقفه هُوَ الْأَصَح الْمَشْهُور وَالله أعلم