আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬৭৬
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতের অনেক তলা ও কামরার বর্ণনা
৫৬৭৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় জান্নাতবাসীগণ জান্নাতে মর্যাদার ব্যবধানে একে অপরকে এভাবে দেখবে, যেমন তোমরা পূর্ব দিগন্তে অস্তমান। উজ্জ্বল তারকা দেখ। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ্। তাঁরা কি নবী? তিনি বললেন, হ্যাঁ, সেই সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ রয়েছে, এবং এমন লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং রাসূলদের সত্যতা সমর্থন করেছে।
(আহমাদ হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের বর্ণনাকারীগণ সহীহ্ হাদীসের ক্ষেত্রে গ্রহণযোগ্য। এর উহ্য অর্থ এরকম, "যেমন তারা উদ্ভাসিত অস্তমান উজ্জ্বল তারকা দেখে থাকে।"
তিরমিযী ও এ হাদীস বর্ণনা করেছেন। তার বর্ণিত রিওয়ায়েত পূর্বে উল্লেখিত হয়েছে।)
كتاب صفة الجنة والنار
فصل فِي دَرَجَات الْجنَّة وغرفها
5676- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن أهل الْجنَّة ليتراءون فِي الْجنَّة كَمَا تراءون أَو ترَوْنَ الْكَوْكَب الدُّرِّي الغارب فِي الْأُفق الطالع فِي تفاضل الدَّرَجَات قَالُوا يَا رَسُول الله أُولَئِكَ النَّبِيُّونَ قَالَ بلَى وَالَّذِي نَفسِي بِيَدِهِ وأقوام آمنُوا بِاللَّه وَصَدقُوا الْمُرْسلين

رَوَاهُ أَحْمد وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
وَتَقْدِيره كَمَا يرَوْنَ الْكَوْكَب الطالع الدُّرِّي الغارب
وَرَوَاهُ التِّرْمِذِيّ وَتقدم لَفظه
tahqiqতাহকীক:তাহকীক চলমান