আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৬৭
অধ্যায়ঃ জানাযা
মৃত ব্যক্তির জন্য দু'আ করা ও তার গুণগান করার প্রতি উৎসাহ প্রদান এবং এর বিপরীত কার্যের ব্যাপারে সতর্কীকরণ
৫৩৬৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা লোকজন নবী (ﷺ)-এর পাশ দিয়ে একটি জানাযা নিয়ে গেল। তখন লোকজন মৃত লোকটির গুণগান করল। (তাদের প্রশংসা শুনে) রাসূলুল্লাহ (ﷺ) বললেন, (জান্নাত) অবধারিত হয়ে গেছে। অতঃপর লোকজন আরেকটি জানাযা নিয়ে গেল। তখন তারা তার দুর্নাম করল। (তাদের দুর্নাম শুনে) রাসূলুল্লাহ (ﷺ) বললেন, (জাহান্নাম) অবধারিত হয়ে গেছে। এরপর তিনি বললেন, নিশ্চয় তোমরা একে অপরের সাক্ষী।
(আবু দাউদ ও ইবন মাজা (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ আবু দাউদ বর্ণিত।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الدُّعَاء للْمَيت وإحسان الثَّنَاء عَلَيْهِ والترهيب من سوى ذَلِك
5369- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ مروا على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بِجنَازَة فَأَثْنوا عَلَيْهَا خيرا
فَقَالَ وَجَبت ثمَّ مروا بِأُخْرَى فَأَثْنوا عَلَيْهَا شرا فَقَالَ وَجَبت ثمَّ قَالَ إِن بَعْضكُم على بعض شَهِيد

رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান