আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৬০
অধ্যায়ঃ জানাযা
সালাতুল জানাযার অধিক মুসল্লী হওয়া ও (শোকসন্তপ্ত পরিবারকে) সান্ত্বনা দেওয়ার প্রতি উৎসাহ প্রদান
৫৩৬০. হযরত আব্দুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয়, তার জন্য বিপদগ্রস্ত ব্যক্তির সমান সাওয়াব রয়েছে।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি গারীব। হাদীসটি মাওকুফ রূপেও বর্ণিত হয়েছে।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَثْرَة الْمُصَلِّين على الْجِنَازَة وَفِي التَّعْزِيَة
5362- وَرُوِيَ عَن عبد الله قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من عزى مصابا فَلهُ مثل أجر صَاحبه

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب وَقد رُوِيَ مَوْقُوفا
tahqiqতাহকীক:তাহকীক চলমান