আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৫৭
অধ্যায়ঃ জানাযা
সালাতুল জানাযার অধিক মুসল্লী হওয়া ও (শোকসন্তপ্ত পরিবারকে) সান্ত্বনা দেওয়ার প্রতি উৎসাহ প্রদান
৫৩৫৭. হযরত ইবন উমর (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, একশ'জন লোক যে কোন ব্যক্তির সালাতুল জানাযা আদায় করে আল্লাহ্ তা'আলা তাকে ক্ষমা করে দেন।
(তবারানী (র) 'আল-কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে মুবাশশির ইবন আবুল মালীহ নামক একজন রাবী রয়েছেন, তাঁর পরিচয় আমার কাছে এখনও অজ্ঞাত।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَثْرَة الْمُصَلِّين على الْجِنَازَة وَفِي التَّعْزِيَة
5359- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من رجل يُصَلِّي عَلَيْهِ مائَة إِلَّا غفر الله لَهُ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِيه مُبشر بن أبي الْمليح لَا يحضرني حَاله
tahqiqতাহকীক:তাহকীক চলমান