আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৪১
অধ্যায়ঃ জানাযা
কবর খনন, মৃতকে গোসল দান ও তার কাফনের ব্যবস্থা করার জন্য উৎসাহ প্রদান
৫৩৪১. হযরত আবু যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তুমি করব যিয়ারত কর, তাতে তোমার আখিরাতের কথা স্মরণ হবে, তুমি মৃতকে গোসল দাও, কেননা, প্রাণহীন দেহের পর্যবেক্ষণ একটি কার্যকরী উপদেশ, তুমি জানাযার সালাত আদায় কর, হয়ত এটা তোমার মধ্যে চিন্তার সঞ্চার করবে। কেননা, চিন্তাশীল ব্যক্তি আল্লাহর (রহমতের) ছায়া থাকে, সে সর্বপ্রকার কল্যাণ লাভ করে।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي حفر الْقُبُور وتغسيل الْمَوْتَى وتكفينهم
5341- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم زر الْقُبُور تذكر بهَا الْآخِرَة واغسل الْمَوْتَى فَإِن معالجة جَسَد خاو موعظة بليغة وصل على الْجَنَائِز لَعَلَّ ذَلِك أَن يحزنك فَإِن الحزين فِي ظلّ الله يتَعَرَّض كل خير

رَوَاهُ الْحَاكِم وَقَالَ رُوَاته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান