আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫২৯৪
অধ্যায়ঃ জানাযা
অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার প্রতি উৎসাহ প্রদান ও তার প্রতি গুরুত্বারোপ এবং অসুস্থ ব্যক্তির দু'আর উৎসাহ প্রদান
৫২৯৪. হযরত মু'আয ইব্ন জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যাক্তি পাঁচটি কাজের মধ্য থেকে কোন একটি করে, সে আল্লাহ্ তা'আলার দায়িত্বভুক্ত হয়ে যায়, যে রুগ্ন ব্যক্তিকে দেখতে। যায়, অথবা জানাযার সাথে বের হয়, অথবা জিহাদের উদ্দেশ্যে বের হয়, অথবা কোন শাসককে সাহায্য সম্মানের উদ্দেশ্যে তার কাছে যায়, অথবা নিজ গৃহে বসে থাকে, যাতে মানুষ তার অনিষ্ট থেকে নিরাপদে থাকে এবং সে মানুষের অনিষ্ট থেকে নিরাপদে থাকে।
(আহমাদ, তবারানী, আবু ইয়া'লা ইব্ন পুযায়মা ও ইবন হিব্বান (র) নিজ নিজ সহীহএ-হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা তবারানী বর্ণিত। আবু দাউদ ও আবু উমামার রিওয়ায়েতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 'আযকার' অধ্যায়ে হাদীসটি উল্লিখিত হয়েছে।)

كتاب الجنائز
التَّرْغِيب فِي عِيَادَة المرضى وتأكيدها وَالتَّرْغِيب فِي دُعَاء الْمَرِيض
5294- وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خمس من فعل وَاحِدَة مِنْهُنَّ كَانَ ضَامِنا على الله عز وَجل من عَاد مَرِيضا أَو خرج مَعَ جَنَازَة أَو خرج غازيا أَو دخل على إِمَام يُرِيد تعزيره وتوقيره أَو قعد فِي بَيته فَسلم النَّاس مِنْهُ وَسلم من النَّاس
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَأَبُو يعلى وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وروى أَبُو دَاوُد نَحوه من حَدِيث أبي أُمَامَة وَتقدم فِي الْأَذْكَار
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَأَبُو يعلى وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وروى أَبُو دَاوُد نَحوه من حَدِيث أبي أُمَامَة وَتقدم فِي الْأَذْكَار