আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫২৬৯
অধ্যায়ঃ জানাযা
মাদুলি ব্যবহারের ব্যাপারে সতর্কীকরণ
৫২৬৯. হযরত উকবা (রা) থেকেই বর্ণিত আছে যে, এক কাফেলায় দশজন লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এল। তিনি নয়জনকে বায়'আত করলেন এবং তাদের অবশিষ্ট একজনকে বায়'আত করা থেকে বিরত রইলেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, তার ব্যাপারটা কি? উত্তরে তিনি বললেন, তার বাহুতে মাদুলি রয়েছে। তখন লোকটি উক্ত মাদুলি ছিড়ে ফেলল। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে বায়'আত করলেন। এরপর বললেন, যে মাদুলি ব্যবহার করল, সে শিরক করল।
(আহমাদ ও হাকিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা হাকিম বর্ণিত। আহমাদ (র) বর্ণিত রিওয়ায়েতের সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। 'তামীমাহ'- মাদুলী যা আপাত বালা থেকে বাচার জন্য ঝুলাত। এরূপ বিশ্বাস মূর্খতা ও গুমরাহী। কেননা, আল্লাহ্ তা'আলা ব্যতীত অন্য কেউ বালা মুসিবত বারণ করতে পারেনা। খাত্তাবী অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من تَعْلِيق التمائم والحروز
5269- وَعَن عقبَة أَيْضا رَضِي الله عَنهُ أَنه جَاءَ فِي ركب عشرَة إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَبَايع تِسْعَة وَأمْسك عَن رجل مِنْهُم فَقَالُوا مَا شَأْنه فَقَالَ إِن فِي عضده تَمِيمَة فَقطع الرجل التميمة فَبَايعهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثمَّ قَالَ من علق فقد أشرك

رَوَاهُ أَحْمد وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ ورواة أَحْمد ثِقَات
التميمة يُقَال إِنَّهَا خرزة كَانُوا يعلقونها يرَوْنَ أَنَّهَا تدفع عَنْهُم الْآفَات واعتقاد هَذَا الرَّأْي جهل وضلالة إِذْ لَا مَانع إِلَّا الله وَلَا دَافع غَيره
ذكره الْخطابِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান