আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫২৫১
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৫১. হযরত মুহাম্মদ ইবন মু'আয ইবন উবাই ইবন কা'ব (র)-এর সূত্রে তাঁর পিতার মধ্যস্থতায় তাঁর পিতামহ থেকে বর্ণিত। তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ। জ্বরের সাওয়াব কি? জবাবে তিনি বললেন, যতদিন পর্যন্ত (জ্বরে) পা কাঁপতে থাকে অথবা শরীর ঘর্মাক্ত হতে থাকে ততদিন পর্যন্ত (আমলকারীর) নেক আমলসমূহের সাওয়াব চালু থাকে।
উবাই (র) বললেন, হে আল্লাহ! আমি তোমার কাছে এমন জ্বর কামনা করছি, যা আমাকে তোমার পথে বের হতে, তোমার গৃহের উদ্দেশ্যে ও তোমার নবীর মসজিদের উদ্দেশ্যে বের হতে বারণ না করে। বর্ণনাকারী বলেন, এরপর যখন উবাইকে স্পর্শ করা হয়েছে তখনই তাঁর গায়ে জ্বর ছিল।
(তবারানী 'আল-কাবীর' ও 'আল-আওসাত' গ্রন্থদ্বয়ের হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদে তেমন দুর্বলতা নেই। ইবন হিব্বান মুহাম্মদ ও তাঁর পিতা (মু'আয ইব্ন উৰাই)-কে 'কিতাবুস সিকাত'-এ নির্ভরযোগ্য রাবীরূপে উল্লেখ করেছেন। উবাই-এর কাহিনী সহকারে আবু সাঈদের হাদীস পূর্বেও উল্লেখিত হয়েছে।)

كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5251- وَعَن مُحَمَّد بن معَاذ بن أبي بن كَعْب عَن أَبِيه عَن جده أَنه قَالَ يَا رَسُول الله مَا جَزَاء الْحمى قَالَ تجْرِي الْحَسَنَات على صَاحبهَا مَا اختلج عَلَيْهِ قدم أَو ضرب عَلَيْهِ عرق
قَالَ أبي اللَّهُمَّ إِنِّي أَسأَلك حمى لَا تمنعني خُرُوجًا فِي سَبِيلك وَلَا خُرُوجًا إِلَى بَيْتك وَلَا مَسْجِد نبيك
قَالَ فَلم يمس أبي قطّ إِلَّا وَبِه حمى
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَسَنَده لَا بَأْس بِهِ
مُحَمَّد وَأَبوهُ ذكرهمَا ابْن حبَان فِي الثِّقَات وَتقدم حَدِيث أبي سعيد بِقصَّة أبي أَيْضا