আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫১৫৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
আশা এবং আল্লাহ তা'আলার প্রতি সুধারণা রাখার প্রতি উৎসাহ প্রদান, বিশেষত মৃত্যুর সময়
৫১৫৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা এক বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়ার হুকুম দিলেন। অতঃপর যখন লোকটি জাহান্নামের কিনারায় দণ্ডায়মান হল, তখন সে ফিরে তাকিয়ে বলল, হে আমার প্রতিপালক। আল্লাহর কসম। নিশ্চয় আপনার প্রতি আমার ধারণা ভাল ছিল। তখন আল্লাহ্ তা'আলা বললেন, তাকে ফিরিয়ে আন। (কেননা,) আমার প্রতি আমার বান্দার সুধারণা মুতাবিক আমি আচরণ করে থাকি।
(বায়হাকী (র) উবাদা ইবন সামিত (রা)-এর এমন এক সন্তানের সূত্রে আবু হুরায়রা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তার নাম তিনি উল্লেখ করেন নি।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الرَّجَاء وَحسن الظَّن بِاللَّه عز وَجل سِيمَا عِنْد الْمَوْت
5159- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَمر الله عز وَجل بِعَبْد إِلَى النَّار فَلَمَّا وقف على شفتها الْتفت فَقَالَ أما وَالله يَا رب إِن كَانَ ظَنِّي بك لحسن فَقَالَ الله عز وَجل ردُّوهُ أَنا عِنْد حسن ظن عَبدِي بِي

رَوَاهُ الْبَيْهَقِيّ عَن رجل من ولد عبَادَة بن الصَّامِت لم يسمه عَن أبي هُرَيْرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান