আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫১৩৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৩৯. হযরত সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত। জনৈক আনসারী যুবকের অন্তরে আল্লাহর ভয়ের সঞ্চার হল। তখন সে জাহান্নামের আলোচনা কালে কাঁদতে থাকত। এমন কি তা তাকে গৃহে আবদ্ধ করে রাখল। বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উত্থাপন করা হল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তার সাথে দেখা করার উদ্দেশ্যে তার বাড়ীতে এলেন। যখন তিনি তার কাছে গেলেন, তখন নবী (ﷺ) তাকে আলিঙ্গন করলেন। লোকটি মৃত অবস্থায় ধড়াস করে পড়ে গেল। তখন নবী (ﷺ) বললেন, তোমরা তোমাদের ভায়ের দাফন-কাফনের ব্যবস্থা করা। কেননা, ভয় তার হৃৎপিণ্ড বিদীর্ণ করে দিয়েছে।
(হাকিম ও বায়হাকী সাহল (রা) সূত্রে এবং অন্য সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ্। ইবন আবিদ-দুনিয়া 'কিতাবুল খাইফীন'-এ এবং ইস্পাহানী হুযায়ফা (রা) সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। উপরোক্ত হাদীসের কাছাকাছি অর্থবোধক ইবন আব্বাস (রা)-এর একটি হাদীস এবং নবী (ﷺ)-এর অপর একটি হাদীস 'ক্রন্দন' অধ্যায়ে উল্লিখিত হয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5139- وَعَن سهل بن سعد رَضِي الله عَنهُ أَن فَتى من الْأَنْصَار دَخلته خشيَة الله فَكَانَ يبكي عِنْد ذكر النَّار حَتَّى حَبسه ذَلِك فِي الْبَيْت فَذكر ذَلِك لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَجَاءَهُ فِي الْبَيْت فَلَمَّا دخل عَلَيْهِ اعتنقه النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وخر مَيتا فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم جهزوا صَاحبكُم فَإِن الْفرق فلذ كبده

رَوَاهُ الْحَاكِم وَالْبَيْهَقِيّ من طَرِيقه وَغَيره وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الْخَائِفِينَ والأصبهاني من حَدِيث حُذَيْفَة وَتقدم حَدِيث ابْن عَبَّاس فِي الْبكاء قَرِيبا من مَعْنَاهُ وَحَدِيث النَّبِي أَيْضا
الْفرق بِفَتْح الْفَاء وَالرَّاء هُوَ الْخَوْف
وفلذ كبده بِفَتْح الْفَاء وَاللَّام وبالذال الْمُعْجَمَة أَي قطع كبده
tahqiqতাহকীক:তাহকীক চলমান