আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫১৩৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৩৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা (কিয়ামতের দিন) বলবেন, যে আমাকে কোন একটি দিনও স্বরণ করেছে অথবা কোন একটি স্থানেও আমাকে ভয় করেছে তাকে জাহান্নাম থেকে বের করে দাও।
(তিরমিযী ও বায়হাকী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান গারীব।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5135 - وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الله عز وَجل أخرجُوا من النَّار من ذَكرنِي يَوْمًا أَو خافني فِي مقَام

رَوَاهُ التِّرْمِذِيّ وَالْبَيْهَقِيّ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن غَرِيب

হাদীসের ব্যাখ্যা:

শিরক ও কুফরের অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কুরআন ও সুন্নাহর মধ্যে সুস্পষ্টভাবে বিবৃত রয়েছে যে, মুশরিক ও কাফিরগণ চিরদিন জাহান্নামে থাকবে। কাফির ও মুশরিকের কোন মঙ্গল কাজও কোন উপকারে আসবে না। তাই আলোচ্য হাদীসে যাদের উল্লেখ করা হয়েছে, তারা হল সে সব ব্যক্তি যারা আল্লাহতে বিশ্বাসী কিন্তু অপরাধের মধ্যে দিনরাত লিপ্ত। নেক আমলের কোন পাথেয় তাদের সাথে না থাকায় আল্লাহ তাদেরকে দোযখে নিক্ষেপ করবেন। কিন্তু ইহজীবনের কোন এক পর্যায়ে তারা আল্লাহকে স্মরণ করেছিল বা ভয় করেছিল। এজন্য আল্লাহ তা'আলা তাদের উপর দয়াপরবশ হয়ে তাদেরকে দোযখ থেকে বের করার হুকুম দেবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান