আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫১৩১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৩১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে তিনজন লোক নিজেদের পরিবারের (গবাদি পশুর) জন্য ঘাস-পাতা যোগাড় করার উদ্দেশ্যে বাইরে গিয়েছিল। হঠাৎ তাদের বৃষ্টিতে পেয়ে বসল। ফলে তারা একটি পর্বতে গিয়ে আশ্রয় নিল। তখন তাদের (গুহার মুখের) উপর একটি প্রস্তরখণ্ড পড়ে গেল। এ দেখে তারা একে অপরকে বলাবলি করতে লাগল, (আমাদের আগমনের) পদচিহ্ন মুছে গেছে এবং (গুহার মুখে) প্রস্তরখণ্ড চেপে বসেছে। অথচ তোমাদের অবস্থান সম্পর্কে আল্লাহ্ তা'আলা ব্যতীত কেউই জানে না। সুতরাং তোমরা তোমাদের সর্বাধিক নির্ভরযোগ্য আমলের উসিলায় আল্লাহ্ তা'আলার কাছে দু'আ কর।
তখন তাদের একজন বলল, হে আল্লাহ! নিশ্চয় তুমি জান যে, একজন মহিলা আমার কাছে অতি ঈপ্সনীয় ছিল। তাকে আমি উপভোগের জন্য চাইলাম, কিন্তু সে তাতে অস্বীকৃতি জানাল। তখন আমি তাকে কিছু বিনিময় দিলাম। অতঃপর যখন সে নিজেকে পেশ করল তখন আমি তাকে পরিত্যাগ করলাম। অতএব যদি তুমি জান যে, আমি এ কাজটি তোমার রহমতের আশায় এবং তোমার আযাবের ভয়ে করেছি তবে তুমি আমাদের সংকট দূর করে দাও। তখন প্রস্তরটির এক তৃতীয়াংশ সরে গেল।
অপর জন বলল, হে আল্লাহ! নিশ্চয় তুমি, জান যে, আমার পিতামাতা উভয়েই ছিলেন। আমি তাদের জন্য তাদের পাত্রে দুধ দোহন করতাম। তারপর যখন তাঁদের কাছে আসতাম এবং তাঁরা ঘুমিয়ে থাকতেন, তখন তাঁরা জাগ্রত হওয়া পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকতাম। যখন তাঁরা জাগ্রত হতেন, তখন তাঁরা দুধ পান করতেন। অতএব যদি তুমি জান যে, আমি একাজটি তোমার রহমতের আশায় এবং তোমার আযাবের ভয়ে করেছি, তবে তুমি আমাদের সংকট দূর করে দাও। তখন প্রস্তরটির আরও এক তৃতীয়াংশ সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ! নিশ্চয় তুমি জান যে, আমি একদিন একজন মজদুর রেখেছিলাম। লোকটি অর্ধেক দিন আমার কাজ করল। সে অনুপাতে আমি তার প্রাপ্য দিয়ে দিলাম। কিন্তু এতে সে ক্ষুব্ধ হল এবং সে তার প্রাপ্য গ্রহণ করল না। তখন আমি তার প্রাপ্য অংশটুকু (লাভজনক খাতে খাটিয়ে) বৃদ্ধি করলাম। ফলে তার এ পরিমাণ মাল হয়ে গেল। অতঃপর সে তার প্রাপ্য নিতে এল। তখন আমি তাকে বললাম, তুমি এগুলো সবই নিয়ে নাও। অথচ আমি ইচ্ছা করলে তাকে কেবল তার প্রথম প্রাপ্যটুকুই দিতে পারতাম। অতএব যদি তুমি জান যে, আমি একাজটি তোমার রহমতের আশায় এবং তোমার আযাবের ভয়ে করেছি তবে তুমি আমাদের সংকট দূর করে দাও। তখন প্রস্তরটি (সম্পূর্ণ) সরে গেল এবং তারা (গুহা থেকে) হেঁটে বের হয়ে এল।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন এবং বুখারী, মুসলিম প্রমুখ উমর (রা)-এর সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন যা' পূর্বে উল্লিখিত হয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5131- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خرج ثَلَاثَة فِيمَن كَانَ قبلكُمْ يرتادون لأهلهم فَأَصَابَتْهُمْ السَّمَاء فلجؤوا إِلَى جبل فَوَقَعت عَلَيْهِم صَخْرَة فَقَالَ بَعضهم لبَعض عَفا الْأَثر وَوَقع الْحجر وَلَا يعلم بمكانكم إِلَّا الله فَادعوا الله بأوثق أَعمالكُم فَقَالَ أحدهم اللَّهُمَّ إِن كنت تعلم أَنه كَانَت لي امْرَأَة تعجبني فطلبتها فَأَبت عَليّ فَجعلت لَهَا جعلا فَلَمَّا قربت نَفسهَا تركتهَا فَإِن كنت تعلم أَنِّي إِنَّمَا فعلت ذَلِك رَجَاء رحمتك وخشية عذابك فافرج عَنَّا فَزَالَ ثلث الْحجر وَقَالَ الآخر اللَّهُمَّ إِن كنت تعلم أَنه كَانَ لي والدان فَكنت أحلب لَهما فِي إنائهما فَإِذا أتيتهما وهما نائمان قُمْت حَتَّى يستيقظا فَإِذا استيقظا شربا فَإِن كنت تعلم أَنِّي فعلت ذَلِك رَجَاء رحمتك وخشية عذابك فافرج عَنَّا فَزَالَ ثلث الْحجر وَقَالَ الثَّالِث اللَّهُمَّ إِن كنت تعلم أَنِّي اسْتَأْجَرت أَجِيرا يَوْمًا فَعمل لي نصف النَّهَار فأعطيته أجرا فسخطه وَلم يَأْخُذهُ فوفرتها عَلَيْهِ حَتَّى صَار من ذَلِك المَال ثمَّ
جَاءَ يطْلب أجره فَقلت خُذ هَذَا كُله وَلَو شِئْت لم أعْطِيه إِلَّا أجره الأول فَإِن كنت تعلم أَنِّي فعلت ذَلِك رَجَاء رحمتك وخشية عذابك فافرج عَنَّا فَزَالَ الْحجر وَخَرجُوا يتماشون

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَرَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا من حَدِيث عمر بِنَحْوِهِ وَتقدم
tahqiqতাহকীক:তাহকীক চলমান