আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫১১৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১১৩. হযরত আনাস (রা)-থেকে বর্ণিত। আছে যে, নবী (ﷺ) বলেনঃ আল্লাহ তা'আলা যখন কোন বান্দার কল্যাণের ইচ্ছা করেন, তখন তাকে কাজে লাগান। জিজ্ঞেস করা হল, কিভাবে তিনি তাকে কাজে লাগান? জবাবে তিনি বললেনঃ আল্লাহ্ তা'আলা তাকে মৃত্যুর পূর্বে নেক আমলের তাওফীক দান করেন।
(হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, বুখারী ও মুসিলমের শর্ত অনুযায়ী হাদীসটি সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5113- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا أَرَادَ الله بِعَبْد خيرا اسْتَعْملهُ
قيل كَيفَ يَسْتَعْمِلهُ قَالَ يوفقه لعمل صَالح قبل الْمَوْت

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান