আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫১০৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১০৬. হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ছয়টি বিষয় সংঘটিত হওয়ার পূর্বে তোমরা আমলের প্রতি ধাবিত হও। (ছয়টি বিষয় হল এইঃ) (১) অস্তাচল থেকে সূর্য উদিত হওয়া, (২) ধোঁয়া, (৩) দাজ্জাল, (৪) দাব্বাতুল আরদ, (৫) তোমাদের প্রত্যেকের মৃত্যু অথবা (৬) কিয়ামত।
(মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5106- وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بَادرُوا بالاعمال سِتا طُلُوع الشَّمْس من مغْرِبهَا أَو الدُّخان أَو الدَّجَّال أَو الدَّابَّة أَو خَاصَّة أحدكُم أَو أَمر الْعَامَّة

رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান