আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫০৯৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৯৯. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, কিয়ামত নিকটবর্তী
হয়েছে, অথচ তাদের দূরত্বই কেবল বৃদ্ধি পাচ্ছে।
(তবারানী হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সকল বর্ণনাকারী সহীহ হাদীসের নির্ভরযোগ্য। হাকিম
হাদীসটি বর্ণনা করলেন: এর সনদ সহীহ্। তাঁর বর্ণিত রিওয়ায়েতের ভাষা এই। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, কিয়ামত নিকটবর্তী হয়েছে। অথচ দুনিয়ার প্রতি মানুষের লোভই বৃদ্ধি পাচ্ছে এবং আল্লাহ্ তা'আলা থেকে তাদের দূরত্বই কেবল বাড়ছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5099- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اقْتَرَبت السَّاعَة وَلَا نزداد مِنْهُم إِلَّا بعدا

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اقْتَرَبت السَّاعَة وَلَا يزْدَاد النَّاس على الدُّنْيَا إِلَّا حرصا وَلَا تزدادون من الله إِلَّا بعدا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫০৯৯ | মুসলিম বাংলা