আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫০৯২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫০৯২. হযরত মু'আয (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। আমাকে উপদেশ দিন। তিনি বললেন, তুমি এভাবে আল্লাহ তা'আলার ইবাদত কর, যেন তুমি তাঁকে দেখছ তুমি নিজেকে মৃতদের মধ্যে গণ্য কর এবং প্রতিটি প্রস্তর ও বৃক্ষ দেখে আল্লাহর কথা স্মরণ কর। যখন কোন মন্দ কাজ করে ফেল তার পাশাপাশি একটি নেক কাজ কর। অপ্রকাশ্যের বদলে অপ্রকাশ্যে এবং প্রকাশ্যের বদলে প্রকাশ্যে।
(তবারানী (র) উৎকৃষ্ট সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে উক্ত সনদে আবু সালামা ও মু'আয (রা)-এর মাঝে রাবীদের সূত্র-বিচ্ছিন্নতা রয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5092- وَعَن معَاذ رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله أوصني قَالَ اعبد الله كَأَنَّك ترَاهُ واعدد نَفسك فِي الْمَوْتَى وَاذْكُر الله عِنْد كل حجر وَعند كل شجر وَإِذا عملت سَيِّئَة فاعمل بجنبها حَسَنَة السِّرّ بالسر وَالْعَلَانِيَة بالعلانية

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد إِلَّا أَن فِيهِ انْقِطَاعًا بَين أبي سَلمَة ومعاذ
tahqiqতাহকীক:তাহকীক চলমান