আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৫০৪০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০৪০. হযরত আবু মুসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা যখন আমাদের নবী (ﷺ)-এর সঙ্গে ছিলাম, তখন যদি তুমি আমাদেরকে দেখতে, তবে ধারণা করতে যে, আমাদের পায়ের গন্ধ ছিল ভেড়ার গন্ধের মত, আমাদের পোষাক ছিল পশমের তৈরী এবং আমাদের খাবার ছিল দু'টি কালো বস্তু খেজুর ও পানি।
('তাবারানী 'আল আওসাতে' হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ্ হাদীসের রাবী। তিরমিযী প্রমুখের রিওয়ায়েতে আমাদের পোষাক টা থেকে পরবর্তী অংশটুকু নেই। হাদীসটি লেবাস অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
('তাবারানী 'আল আওসাতে' হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ্ হাদীসের রাবী। তিরমিযী প্রমুখের রিওয়ায়েতে আমাদের পোষাক টা থেকে পরবর্তী অংশটুকু নেই। হাদীসটি লেবাস অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5040- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ قَالَ لَو رَأَيْتنَا وَنحن مَعَ نَبينَا صلى الله عَلَيْهِ وَسلم لحسبت أَنما ريحنا الضَّأْن إِنَّمَا لباسنا الصُّوف وطعامنا الأسودان التَّمْر وَالْمَاء
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته رُوَاة الصَّحِيح وَهُوَ فِي التِّرْمِذِيّ وَغَيره دون قَوْله إِنَّمَا لباسنا إِلَى آخِره
وَتقدم فِي اللبَاس
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته رُوَاة الصَّحِيح وَهُوَ فِي التِّرْمِذِيّ وَغَيره دون قَوْله إِنَّمَا لباسنا إِلَى آخِره
وَتقدم فِي اللبَاس