আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৯৮৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৮৬. মুসলিমের অপর এক রিওয়ায়েতে নু'মান (ইবন বাশীর) থেকে বর্ণিত আছে, তিনি বলেনঃ উমর (রা) মানুষের পার্থিব সম্পদ লাভের কথা আলোচনা করলেন। তারপর বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দিনভর ক্ষুধার জ্বালা সহ্য করতে দেখেছি, তিনি তাঁর পেট পুরে খেতে পারেন সে পরিমাণ নিম্নমানের খেজুরও তিনি পাননি।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4986- وَفِي رِوَايَة لمُسلم عَن النُّعْمَان قَالَ ذكر عمر مَا أصَاب النَّاس من الدُّنْيَا فَقَالَ لقد رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يظل الْيَوْم يلتوي مَا يجد من الدقل مَا يمْلَأ بَطْنه
الدقل بدال مُهْملَة وقاف مفتوحتين هُوَ رَدِيء التَّمْر
tahqiqতাহকীক:তাহকীক চলমান