আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৯৮৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৮৪. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য আটা চালা হত না এবং তাঁর একটি মাত্র জামা ছিল।
(তাবারানী 'আস-সাগীর' ও 'আল-আওসাতে' হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4984- وَرُوِيَ عَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ لم يكن ينخل لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الدَّقِيق وَلم يكن لَهُ إِلَّا قَمِيص وَاحِد

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط
tahqiqতাহকীক:তাহকীক চলমান