আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৯৭০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৭০. হযরত ইব্ন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে একত্রে বের হলাম। অতঃপর তিনি এক আনসার সাহাবীর বাগানে প্রবেশ করলেন এবং খেজুর কুড়িয়ে যেতে লাগলেন। তারপর আমাকে বললেন, হে ইবন উমার! তোমার কি হয়েছ, তুমি যে খাচ্ছ না? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) আমার এতে চাহিদা নেই। তিনি বললেনঃ তবে আমার চাহিদা আছে। আজ চতুর্থ প্রভাত, এ পর্যন্ত আমি কোন খাবার আস্বাদন করিনি। আমি ইচ্ছা করলে আমার প্রবল প্রতাপাতিত্ব প্রতিপালকের কাছে দু'আ করতাম। ফলে তিনি আমাকে কিসরা ও কায়সরের রাজত্বের মত রাজত্ব দান করতেন। হে ইবন উমার! তোমার কি অবস্থা হবে, যখন তুমি এমন কোন সম্প্রদায়ের মাঝে অবস্থান করবে, যারা নিজেদের এক বছরের জীবিকা পূঞ্জিভূত করে রাখবে এবং তাদের বিশ্বাস দুর্বল হয়ে যাবে। আল্লাহর কসম, আমরা সেখান থেকে স্থানান্তরিত হতে না হতেই অবতীর্ণ হলঃ
(وَكَأَيِّنْ مِنْ دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ)
এমন কত জীবজন্তু আছে, যারা নিজেদের খাদ্য সঙ্গে বয়ে বেড়ায় না। আল্লাহই তাদেরকে রিযক দান করেন এবং তোমাদেরকেও। তিনিই সব কথা শোনেন, সকল কিছু জানেন। (২৯ঃ ৬০) অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আল্লাহ্ আমাকে পার্থিব সম্পদ সঞ্চয়ের জন্য এবং প্রবৃত্তির অনুসরণ করার জন্য নির্দেশ দেন নি। সুতরাং যে বাকী জীবনের আশায় পার্থিব সঞ্চয় করে, তার (একথা জেনে রাখা উচিত যে) জীবন আল্লাহ্ তা'আলার হাতে। জেনে রাখ, আমি কোন দীনার অথবা দিরহাম সঞ্চয় করে রাখি না এবং আগামীকালের জন্য রিযিকও জমা করে রাখি না।
(আবু শায়খ ইবন হিব্বান 'কিতাবুস-সাওয়াব'এ হাদীসটি বর্ণনা করেছেন।)

كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4970- وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ خرجنَا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حَتَّى دخل بعض حيطان الْأَنْصَار فَجعل يلتقط من التَّمْر وَيَأْكُل فَقَالَ لي يَا ابْن عمر مَا لَك لَا تَأْكُل قلت لَا أشتهيه يَا رَسُول الله
قَالَ وَلَكِنِّي أشتهيه وَهَذِه صبح رَابِعَة مُنْذُ لم أذق طَعَاما وَلَو شِئْت لَدَعَوْت رَبِّي عز وَجل فَأَعْطَانِي مثل ملك كسْرَى وَقَيْصَر فَكيف بك يَا ابْن عمر إِذا بقيت فِي قوم يخبئون رزق سنتهمْ ويضعف الْيَقِين فوَاللَّه مَا برحنا حَتَّى نزلت وكأين من دَابَّة لَا تحمل رزقها الله يرزقها وَإِيَّاكُم وَهُوَ السَّمِيع الْعَلِيم العنكبوت 06
فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله لم يَأْمُرنِي بكنز الدُّنْيَا وَلَا بِاتِّبَاع الشَّهَوَات فَمن كنز دنيا يُرِيد بهَا حَيَاة بَاقِيَة فَإِن الْحَيَاة بيد الله عز وَجل أَلا وَإِنِّي لَا أكنز
دِينَارا وَلَا درهما وَلَا أخبأ رزقا لغد
رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب