আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৯৫৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৫৯. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলাল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমার সম্পর্কে জিজ্ঞেস করে অথবা আমার প্রতি তাকাতে আনন্দবোধ করে, তার উচিত এমন একজন এলোকেশী বিবর্ণ-বিশীর্ণ কর্মক্লান্ত ব্যক্তির প্রতি তাকানো, যে কোন ইটের ঘর অথবা বাঁশের ঘর তৈরি করেনি, তার
উদ্দেশ্যে (জেহাদের) পতাকা উঁচু করা হল, তখন সে সেদিকে ঝাঁপিয়ে পড়ে। আজ দৌড়ের ময়দান এবং কাল ফল ভোগ। শেষ পরিণতি জান্নাত অথবা জাহান্নাম।
(তাবারানী 'আল-আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4959- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من سَأَلَ عني
أَو سره أَن ينظر إِلَيّ فَلْينْظر إِلَى أَشْعَث شاحب مشمر لم يضع لبنة على لبنة وَلَا قَصَبَة على قَصَبَة رفع لَهُ علم فشمر إِلَيْهِ الْيَوْم الْمِضْمَار وَغدا السباق والغاية الْجنَّة أَو النَّار

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiqতাহকীক:তাহকীক চলমান