আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৯৫০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৫০. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি মানুষকে প্রচুর দান করতেন। একদা তার কাছে এক ব্যক্তি এল। তিনি তাকে এক হাজার দিরহাম দান করলেন। তারপর বললেন: এগুলো তুমি নাও, কেননা, আমি রাসূলুল্লাহ্-কে বলতে শুনেছি, নিশ্চয় দীনার ও দিরহাম তোমাদের পূর্ববর্তী উম্মাতসমূহকে ধ্বংস করে দিয়েছে এবং এ দু'টিই তোমাদেরকেও ধ্বংস করবে।
(বাযযার উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4950- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ أَنه كَانَ يُعْطي النَّاس عطاءهم فَجَاءَهُ رجل فَأعْطَاهُ ألف دِرْهَم ثمَّ قَالَ فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِنَّمَا أهلك من كَانَ قبلكُمْ الدِّينَار وَالدِّرْهَم وهما مهلكاكم

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান