আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৯৩৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৩৯. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুনিয়া সেই ব্যক্তির বাড়ী (পরকালে) যার কোন বাড়ী নেই এবং সে ব্যক্তিই দুনিয়ার জন্য সঞ্চয় করে, যার কোন জ্ঞানবুদ্ধি নেই। (আহমাদ ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। বায়হাকী এটুকু বেশী উল্লেখ করেছেন, "এবং সেই ব্যক্তির সম্পদ, (পরকালে) যার কোন সম্পদ নেই।" উভয় রিওয়ায়েতের সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4939- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الدُّنْيَا دَار من لَا دَار لَهُ وَلها يجمع من لَا عقل لَهُ

رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ
وَزَاد وَمَال من لَا مَال لَهُ
وإسنادهما جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান