আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৯৩৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৩৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, সম্পদ ও মর্যাদার প্রতি আকর্ষণ একজন মুসলমান ব্যক্তির দ্বীনের ক্ষেত্রে যতটুকু ক্ষতিকর, ছাগলের খোয়াড়ে ঘাপটি মেরে থাকা দু'টি ক্ষুধার্ত হিংস্র বাঘ সেই ছাগলের পালের জন্য তার চেয়ে বেশি দ্রুত ক্ষতিকর নয়, যার মালিক ঘুমিয়ে পড়েছে। ফলে বাঘ দু'টি (ছাগলগুলোকে) ছিরে-ফেড়ে খেয়ে ফেলে।
(তাবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসের উল্লিখিত ভাষা তাঁরই বর্ণিত। আবু ইয়া'লা ও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। উভয় রিওয়ায়েতের সনদ উত্তম।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4935- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا ذئبان ضاريان جائعان باتا فِي زريبة غنم أغفلها أَهلهَا يفترسان ويأكلان بأسرع فِيهَا فَسَادًا من حب المَال والشرف فِي دين الْمَرْء الْمُسلم

رَوَاهُ الطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَأَبُو يعلى بِنَحْوِهِ وإسنادهما جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান