আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৯৩২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৩২. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, দুনিয়ার প্রতি ভালবাসা যার অন্তরে ঢেলে দেয়া হয়েছে, সে দুনিয়ার তিনটি বিষয়ের সাথে জড়িয়ে পড়েছে। এরূপ দুর্ভোগ, যার কষ্ট শেষ হয় না, এরূপ লোভ, যা থেকে সে মুক্তি পায়না এবং এরূপ উচ্চাভিলাষ, যার শেষ সীমায় সে পৌঁছতে পারে না। দুনিয়া অন্বেষী ও অন্বেষিত। যে দুনিয়া অন্বেষণ করে, পরকালে তাকে অন্বেষণ করতে থাকে। অতঃপর যখন তার মৃত্যু হয়, তখন সে তাকে পাকড়াও করে। পক্ষান্তরে যে পরকাল অন্বেষণ করে, দুনিয়া তাকে অন্বেষণ করতে থাকে। ফলে সে তার দুনিয়ার রিযিক পুরোপুরিভাবে ভোগ করে।
(তাবারানী হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানী হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4932- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أشْرب حب الدُّنْيَا التاط مِنْهَا بِثَلَاث شقاء لَا ينْفد عناه وحرص لَا يبلغ غناهُ وأمل لَا يبلغ منتهاه فالدنيا طالبة ومطلوبة فَمن طلب الدُّنْيَا طلبته الْآخِرَة حَتَّى يُدْرِكهُ الْمَوْت فَيَأْخذهُ وَمن طلب الْآخِرَة طلبته الدُّنْيَا حَتَّى يَسْتَوْفِي مِنْهَا رزقه
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن