আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৯১৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯১৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন: আদম-সন্তান এবং তার ধন-সম্পদ, পরিবার পরিজন ও আমলের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মত, যার তিনজন ভাই অথবা তিনজন সাথী আছে। তাদের একজন বলেন তোমার জীবদ্দশায় আমি তোমার সাথে থাকব। যখন তুমি মৃত্যুবরণ করবে, তখন তোমার সাথে আমার কোন সম্পর্ক থাকবে না এবং আমার সাথে তোমার কোন সম্পর্ক থাকবে না। আরেকজন বলে, আমি তোমার সাথে থাকব, যখন তুমি ঐ বৃক্ষের কাছে পৌঁছবে, তখন তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না এবং আমার সাথে তোমার সম্পর্ক থাকবে না। অপরজন বলে, আমি তোমার জীবনে মরণে সর্বাবস্থায় তোমার সাথেই থাকব।
(বাযযার (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4916- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مثل ابْن آدم وَمَاله وَأَهله
وَعَمله كَرجل لَهُ ثَلَاثَة إخْوَة أَو ثَلَاثَة أَصْحَاب فَقَالَ أحدهم أَنا مَعَك حياتك فَإِذا مت فلست مِنْك وَلست مني وَقَالَ الآخر أَنا مَعَك فَإِذا بلغت تِلْكَ الشَّجَرَة فلست مِنْك وَلست مني وَقَالَ الآخر أَنا مَعَك حَيا وَمَيتًا

رَوَاهُ الْبَزَّار وَرُوَاته رُوَاة الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান