আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৮৯০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৯০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি হাদীসটি 'মারফু' রূপে বর্ণনা করে বলেন: এক ঘোষক ঘোষণা করেন, তোমরা দুনিয়াকে দুনিয়াদারদের জন্য ছেড়ে দাও, দুনিয়াকে দুনিয়াদারদের জন্য ছেড়ে দাও, দুনিয়াকে দুনিয়াদারদের জন্য ছেড়ে দাও। দুনিয়ার যতটুকু ধনসম্পদ প্রয়োজন পূরণে যথেষ্ট হয়, তার চেয়ে বেশী দুনিয়ার সম্পদ যে ব্যক্তি গ্রহণ করে, সে তার ধ্বংসকেই টেনে আনে। অথচ সে তা অনুভব করতে পারে না।
(বাযযার (র) হাদীসটি বর্ণনা করে বলেন, উল্লিখিত সনদ ব্যতীত অন্য কোন সূত্রে এ হাদীস নবী (ﷺ) থেকে বর্ণিত হয়নি।)
(বাযযার (র) হাদীসটি বর্ণনা করে বলেন, উল্লিখিত সনদ ব্যতীত অন্য কোন সূত্রে এ হাদীস নবী (ﷺ) থেকে বর্ণিত হয়নি।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4890- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ يرفعهُ قَالَ يُنَادي مُنَاد دعوا الدُّنْيَا لأَهْلهَا دعوا الدُّنْيَا لأَهْلهَا دعوا الدُّنْيَا لأَهْلهَا
من أَخذ من الدُّنْيَا أَكثر مِمَّا يَكْفِيهِ أَخذ حتفه وَهُوَ لَا يشْعر
رَوَاهُ الْبَزَّار وَقَالَ لَا يرْوى عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِلَّا من هَذَا الْوَجْه
من أَخذ من الدُّنْيَا أَكثر مِمَّا يَكْفِيهِ أَخذ حتفه وَهُوَ لَا يشْعر
رَوَاهُ الْبَزَّار وَقَالَ لَا يرْوى عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِلَّا من هَذَا الْوَجْه